রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

হ্যারির স্ত্রী মেগানকে নিয়ে বিস্কোরক মন্তব্য করেন উইলিয়াম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির বহুল প্রতীক্ষিত স্মৃতিকথামূলক বই ‘স্পেয়ার’ বাজারে আসবে এ মাসের ১০ তারিখে। সেই বইয়ে অগ্রজ প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ করেছেন প্রিন্স হ্যারি। খবর দ্য গার্ডিয়ানের। প্রিন্স হ্যারি তার বইটিতে লিখেছেন, তার স্ত্রী মেগানকে প্রিন্স উইলিয়াম ‘অভদ্র’, ‘রূঢ়’, ‘বেয়াদব’ বলেছেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তিনি বাগযুদ্ধে জড়ান। একপর্যায়ে হ্যারির কলার চেপে ধরেন উইলিয়াম।

এর পরের ঘটনা উইলিয়াম লিখেছেন এভাবে—’ঘটনা খুবই দ্রুত ঘটলো। তিনি আমার কলার চেপে ধরে ঝাঁকাতে থাকলেন। আমার গলার নেকলেস ছিঁড়ে গেল। এরপর তিনি আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিলেন। আমি ছিটকে কুকুরের খাবার রাখা পাত্রের ওপর পড়ে গেলাম। পাত্রটি ভেঙে আমার পিঠ কেটে গেল। আমি হতবাক হয়ে ওখানেই শুয়ে থাকলাম। তিনি আমার পায়ের কাছে এসে দাঁড়ালেন এবং ঘর থেকে বের হয়ে যেতে বললেন।’

গত বছরের সেপ্টেম্বরে মারা গেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর রাজার সিংহাসনে আরোহণ করেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির বাবা ৯৬ বছর বয়সি চার্লস। তারপর থেকেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের বিষয়গুলো প্রকাশ্যে আসতে শুরু করে। ২০২০ সালে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন প্রিন্স হ্যারি। এরপর থেকে রাজপরিবার ও ভাইবোনদের সঙ্গে হ্যারির সম্পর্কের আরও অবনতি হয়েছে।

গত বছর বিখ্যাত টেলিভিশন তারকা অপরা উইনফ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে বসেছিলেন প্রিন্স হ্যারি। সেই সাক্ষাৎকারে তিনি রাজপরিবার ও ভাইবোন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। এ ছাড়া নেটফ্লিক্সের একটি তথ্যচিত্রে হ্যারি ও ৪১ বছর বয়সী মেগান তাদের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমানোর নেপথ্যের কারণ বলেছেন। সেই তথ্যচিত্রে তারা রাজপরিবারের সঙ্গে তাদের নানা নেতিবাচক অভিজ্ঞতা অকপটে প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit