বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

দৌলতপুরে ট্রলির চাপায় একজন নিহত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় মোস্তফা নামের (৫৫) একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা হোসেনাবাদ গ্রামের বাসিন্দা। সে স্থানীয় বাজারে একটি পরিবহনের টিকেট কাউন্টারে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেল সোয়া ৪ টার দিকে মোস্তফা হোসেনাবাদ বাজারের একটি গুড়ের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ষ্টিয়ারিং ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পরপরই ঘাতক ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। ঘাতক ট্রলিিিট একই এলাকার আসলাম হোসেনের বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit