রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘দেখে নেওয়ার’ হুমকি টিটিপির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) দেশটির শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছে। হুমকির আওতায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। টিটিপি জানিয়েছে, সরকারের ‘যুদ্ধ’ ঘোষণা এই হুমকির কারণ।   

সশস্ত্র গোষ্ঠী টিটিপি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের সঙ্গে তাদের আদর্শগত মিল রয়েছে। 

বুধবার টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেন, টিটিপি দীর্ঘ সময় হলো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। যদি দুই দল তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে দলগুলোর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিটিপি দুই দল বলতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি)। পিএমএল-এন ও পিপিপি পাকিস্তানে বর্তমান জোট সরকারের প্রধান দুটি দলকে বুঝিয়েছে। পিএমএল-এনের প্রধান প্রধানমন্ত্রী শাহবাজ আর পিপিপির নেতৃত্ব দিচ্ছেন বিলাওয়াল।

পাকিস্তানে গত ৩১ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত জাতীয় নিরাপত্তা কমিটির  (এনএসসি) বৈঠক হয়। ওই বৈঠকে ঘোষণা দেওয়া হয়, পাকিস্তানে সন্ত্রাসবাদ নির্মূলে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। এরপরই টিটিপির কাছ থেকে হুমকির এই বার্তা এলো। 

টিটিপি বলছে, তাদের লক্ষ্য হলো- পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তারা পশ্চিমাদের ইচ্ছায় দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।। কিন্তু এখন তারা রাজনৈতিকদের টার্গেট করবে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit