মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

রাঙামাটিতে অপহৃত তিন ইটভাটা শ্রমিক ৫ দিন পর উদ্ধার; ২ অপহরণকারী গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাউখালীতে সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার তিন জন ইটভাটা শ্রমিককে টানা অভিযানের মাধ্যমে ৫দিন পর উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার ভোররাতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় শ্রমিক জিয়াউর রহমান(২৮), আহসান উল্লাহ(২৯) ও মো: মোসলেম উদ্দিন(৪০)কে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারূফ আহম্মেদ। গত বুধবার মধ্যরাতে রাঙামাটির কাউখালীর কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা ভাটা থেকে এই তিন শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে দূর্গম পাহাড়ে নিয়ে গেছিলো অস্ত্রধারী উপজাতীয় সন্ত্রাসীরা।

এই বিষয়ে সোমবার বিকেলে রাঙামাটিস্থ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম ডাবুন্যাছড়ি ও আশে পাশের বিস্তৃৃত এলাকায় পুলিশের টানা অভিযানের মুখে টিকতে না পেরে অপহরণকারীরা অপহৃতদের হাটহাজারীর সীমান্তবর্তী এলাকায় ফেলে পালিয়ে যায়। খরব পেয়ে উদ্ধার অভিযানে থাকা কাউখালী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে কাউখালী থানা পুলিশের একটি দল তাদেরকে কাউখালীতে নিয়ে আসে।

এদিকে, কাউখালী থানার ওসি মো. পারভেজ আলী জানান এই অপহরণের সাথে সরাসরি জড়িত দুই পাহাড়ি সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর রাত ১০টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে মুক্তিপণের অগ্রিম ৫ লাখ টাকা গ্রহণকালে ২ জনকে আটক করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়ার তথ্যের ভিত্তিতে অপহৃতরা ডাব্বুনিয়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী বাবু মারমার হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেন।ভোর রাতে ওসি পারভেজ আলীর দিক নির্দেশনায় ও ওসি (তদন্ত) মো. আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের ৫টি টিম বিভক্ত হয়ে কাউখালীর ডাব্বুনিয়া এলাকার সম্ভাব্য স্থানটি ঘিরে ফেলে এবং পুলিশের সবকটি টিম একত্রিত হয়ে দুর্গম ডাব্বুনিয়া ছড়া পাহাড়ে অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযান নিশ্চিত জেনে সন্ত্রাসীরা অপহৃতদের কাউখালীর রাউজানের রাবার বাগান এলাকায় ফেলে চলে যায়। পরে অপহৃতরা রাউজান হয়ে হাটহাজারীর থানার ফতেয়াবাদ এলাকায় ইটভাটা মালিক আলমগীর কোম্পানীর সন্ধানে যায়।এ খবর অভিযানে থাকা পুলিশের ওসি (তদন্ত) আব্দুল হালিম জানার পর তৎক্ষণাৎ ফতেয়াবাদ এলাকায় গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাঙামাটিতে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit