বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নতুন বছরের প্রথমদিনে রাঙামাটিতে উৎসবমূখর পরিবেশে বই বিতরণ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : নতুন বছরের প্রথমদিনেই সারাদেশেরন্যায় পার্বত্য জেলা রাঙামাটির প্রাথমিক স্কুলগুলোতেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারী রোববার সকালে নতুন বছরের প্রথমদিনে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রোববার সকালে জেলা শহরের ঐতিহ্যবাহী রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন জেলা প্রশাসক। এসময় রাঙামাটি জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল ক্রান্তি তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানাসহ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নতুন বছরের প্রথমদিনে  রাঙামাটির সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে আয়োজিত পাঠ্য পুস্তক উৎসবে শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মনে খুশীর বন্যা বয়ে যায়।

শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, রাঙামাটির ১০ উপজেলায় প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৮৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী, ৩লাখ ৭৬ হাজার ৫২৯ বই পাবে এবং জেলার ১০ উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে সর্বমোট ৩ লাখ ৬০ হাজার ৩৫১টি বই বিতরণ করা হবে।

অপরদিকে, পাহাড়ে এ বছর প্রাথমিক পর্যায়ে শিশু শ্রেণি ও প্রথম শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৭ হাজার শিক্ষার্থীর হাতে মাতৃভাষায় রচিত বই তুলে দেওয়া হয়। এতে করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইয়ের মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষায় রচিত বইগুলো আকর্ষণীয় হওয়ায় শিশুরা পড়ালেখায় অনেক আগ্রহী হয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit