রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দুর্গাপুরের ধনেশ পত্রনবীশ নেত্রকোনা জেলার সেরা করদাতা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ময়মনসিংহ কর অঞ্চলের ৫ জেলা‘র ২০২১-২০২২ অর্থ কর বছরে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীদের মধ্যে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন দুর্গাপুর পৌরসভার ব্যবসায়ী ধনেশ পত্রনবীশ। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড শ্রেষ্ঠ করদাতা হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করে।

“আপনার দেয়া আয়কর দেশকে করবে স্বনির্ভর” এ শ্লোগানে ময়মনসিংহের তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চল এর আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. কবির উদ্দিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিপিএম ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, ডেপুটি কমিশনার আনোয়ার হোসেন, এডভোকেট সাদিক হোসেন, অতিরিক্ত কর কমিশনার ড. মো. সামছুল আরেফিন প্রমুখ।

জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ব্যবসায়ী ধনেশ পত্রনবীশকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, ট্যাক্স কার্ড ও সনদ প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার সকল করদাতাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit