রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

দুর্গাপুরে শীত মৌসুমে দেখা মিলছেনা খেজুর রসের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : খেজুর রস না খেতে পারলে মনেই হয় না শীত মৌসুম এসেছে। ভরশীত মৌসুমেও দেখা মিলছেনা খেজুরের রসের। পুরো এলাকায় প্রায় বিলুপ্ত হয়ে গেছে খেজুর গাছের। কোথাও দেখা মিলছেনা খেজুর রস আরোহনকারী গাছিদের। একসময় মানুষের বাড়িতে, সড়কের পাশে সারি সারি খেজুর গাছ দেখা যেত। শীতের মৌসুম শুরু হতেই রস আহরণকারী গাছিরা বিভিন্ন গ্রামে গিয়ে রস আহরণের জন্যে খেজুর গাছ গুলোকে পাইল করতেন। পাইল করার কয়েক দিন পরেই শুরু হয় গাছ গুলোতে হাঁড়ি বাঁধা। অত্র উপজেলায় এখন আর খেজুর গাছ নেই বললেই চলে। বুধবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমনটাই দেখা গেছে।

এ নিয়ে উপজেলার গোপালপুর, বিজয়পুর, পাথারিয়া, নোয়াগাঁও ও বিরিশিরি গ্রামের খেজুর গাছি ও এলাকাবাসীরা জানান, খেজুরে রস এখন বিলুপ্ত বললেই চলে। এক সময় গ্রামের প্রায় সব মানুষ শীতের সকালে বাজার করতে গিয়ে প্রথমেই এক গ্লাস খেজুরের রস খেয়ে শীতের আমেজ কে জানান দিতেন। এখন আর সেই দৃশ্য দেখা যায় না বললেই চলে। সরকারি/বেসরকারি উদ্যোগে দেশের গ্রাম অঞ্চলে বেশী বেশী খেজুর গাছ রোপণ করা প্রয়োজন। তাহলে হয়তো আমাদের ছেলে মেয়েদের মাঝে সেই খেজুর রসের পিঠা উৎসব ও শীতকে ঘিরে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া বাঙালীর আনন্দো-উল্লাস আবারও ফিরে আসবে।

খেজুর গাছি আব্দুল হেলিম বলেন, আগে পরিবেশ ছিল ভালো, প্রতিটি ফল মূলের গাছে ছিল ফুলে ফলে ভরা। বিভিন্ন পরিবেশ দূষণের কারনে ফল মূলের গাছে আগের মতো ফল ধরে না। খেজুর গাছের হাঁড়িতেও আগের মতো রস আসেনা। মাটির উর্বরতাও কমে গেছে।কলেজ শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, গেলো বছর অনেক খুঁজাখুঁজি করে আত্রাখালি এলাকায় খেজুর রস খেয়েছিলাম তবে এবছর এখনো দেখা মিলেনি খেজুর রসের।

এনিয়ে উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রহমান বলেন, খেজুরের রসের সাথে বাঙ্গালী সংস্কৃতির একটি মিল রয়েছে। নানা কারনেই দিন দিন খেজুর গাছ গুলো হারিয়ে যাওয়ায় সে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। খেজুর গাছ রোপণে সরকারি কোনো প্রকল্প নেই। তবে কোনো কৃষক যদি খেজুর গাছ রোপণের আগ্রহ প্রকাশ করে তাহলে কৃষি অফিস থেকে সকল ধরনের সাহায়তা দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit