সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

পার্টির বার্ষিক সম্মেলনে নতুন বছরের পরিকল্পনা জানালেন কিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বছরের বিভিন্ন সময় আলোচনায় ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বছর শেষ করার আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। দেশটির রাজধানী পিয়ংইংয়ের সেন্ট্রাল কমিটি বিল্ডিংয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ওয়ার্কার্স পার্টির কয়েকশ সদস্য।

কিম জং উন বলেন, উত্তর কোরিয়া অর্থনৈতিক ও সামরিক শক্তিতে এগিয়ে গেছে। এ সময় ২০২২ সালের সফলতা এবং উন্নতির নানা দিক তুলে ধরেন তিনি। ঘটনাগুলো পর্যালোচনা করার পাশাপাশি আগামী বছরের নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করে কেন্দ্রীয় কমিটি। গেল বছরের শেষ সপ্তাহে এমনই এক অনুষ্ঠানে কিম জং উনের বক্তব্য তুলে ধরেছিল দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন।

দাদা কিম ইল সাং-এর শাসনামলে শুরু হওয়া ঐতিহ্যবাহী এ বৈঠকের ধারাবাহিকতা ক্ষুণ্ন হয় কিম জং উনের বাবার শাসনামলে। পরবর্তী সময়ে কিম ক্ষমতায় আসার পর আবারও শুরু করেন ঐতিহ্যবাহী এ বৈঠক। মূলত ওয়ার্কার্স পার্টির সদস্যদের নতুন উদ্যমে কাজে সম্পৃক্ত করার পাশাপাশি আগামী বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই আয়োজিত হয় এ বৈঠক। চলতি বছর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উন প্রশাসন। সবশেষ সোমবার (২৬ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ড্রোন পাঠানোর কারণে আবারও উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে কোরীয় উপদ্বীপে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit