শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

নেপাল থেকে পেরু, যেভাবে রাজপথ কাঁপাচ্ছে জেন-জিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গবেষকরা বলছেন, এই আন্দোলনগুলোর শক্তিশালী হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মস। রাজনীতির পুরনো কাঠামোয় অবিশ্বাস, দুর্নীতি, বৈষম্যের প্রতি ক্ষোভ, আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব দেশের তরুণদের একসূত্রে গেঁথেছে। ফলে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে দেশে দেশে।

সপ্তাহজুড়ে চলা তরুণদের বিক্ষোভের পর গত সপ্তাহে দেশ ছাড়তে বাধ্য হন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজুয়েলিনা। পতন ঘটে সরকারের। নিজেদের জেন-জি মাদাগাস্কার পরিচয়ে তরুণরা দাবি তোলে বিদ্যুৎ, পানি আর ন্যায্য প্রশাসনের। পরে এই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।
 
একই চিত্র দেখা গেছে নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কেনিয়া আর মরক্কোতেও। কোথাও দুর্নীতি, কোথাও অর্থনৈতিক বৈষম্য বা সরকারি নিপীড়ন, কিন্তু মূল চালিকা শক্তি একই প্রজন্ম। নেপালের সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার পর শুরু হওয়া তরুণ বিক্ষোভ যেমন প্রধানমন্ত্রী ওলির পদত্যাগে গড়ায়, তেমনি ইন্দোনেশিয়ায় মন্ত্রীদের সুবিধা-ভোগের বিরুদ্ধেও জ্বলে ওঠে তরুণ সমাজ। সম্প্রতি ভারতেও জেন-জি আন্দোলনের শঙ্কা দেখা দিয়েছে।
 
সামাজিক আন্দোলনের গবেষকরা বলছেন, এই আন্দোলনগুলোর কিছু মিল রয়েছে। এগুলো প্রায় নেতৃত্বহীন। আর নেতৃত্বে রয়েছে জেন-জি প্রজন্ম। ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেওয়া এই প্রজন্ম সম্পূর্ণ ডিজিটাল যুগে বেড়ে ওঠা মানুষ। রাজনীতির পুরানো কাঠামোতে অবিশ্বাস, দুর্নীতি ও বৈষম্যের প্রতি ক্ষোভ, আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের এক সূত্রে গেঁথেছে।
 
বিশ্লেষকরা বলছেন, সামাজিক মাধ্যমই জেন-জি আন্দোলনের মেরুদণ্ড। টিকটক, ইনস্টাগ্রাম আর এক্সে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের বার্তা, মন্ত্রীদের সন্তানের বিলাসী জীবন আর জনমানুষের বঞ্চনার তুলনামূলক চিত্র। এমনকি গেমিং চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ড ব্যবহার করে নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। আন্দোলনকারী তরুণরাও বলছেন, ডিজিটাল দুনিয়া এক বিশ্বে যুক্ত করেছে তাদের।
 
এসব আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘ওয়ান পিস’ মাঙ্গার খুলি-টুপিওয়ালা কালো পতাকা। নেপাল থেকে মরক্কো, পেরু থেকে ইন্দোনেশিয়া—সবখানেই দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে এই টুপিকে। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit