রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

সু চির সব অভিযোগের রায় আগামী শুক্রবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সরকারের আদালত কারাবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা অবশিষ্ট পাঁচ অভিযোগের মামলার রায় দিতে যাচ্ছে। আগামী শুক্রবার এ রায় দেওয়া হবে বলে আইনসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

এ নিয়ে ১৮ মাসের মধ্যে সু চির বিরুদ্ধে সব অভিযোগের রায় শেষ করতে যাচ্ছে জান্তা সরকার। নোবেলজয়ী সু চিকে (৭৭) এর আগে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি এবং দাপ্তরিক গোপন আইন লঙ্ঘনসহ ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এসব অভিযোগে তাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের ১ ফেব্রুয়ারি সু চিকে বন্দী করার মধ্য দিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। এর পর থেকে মিয়ানমারের নির্বাচিত এই নেত্রী সামরিক বাহিনীর হেফাজতে আছেন।

দুর্নীতির অভিযোগে এর পর থেকে একের পর এক মামলায় সু চির বিরুদ্ধে জান্তার আদালতে গোপনে বিচারকাজ চলছে। মিয়ানমারের সামরিক সরকার জান্তা হিসেবে পরিচিত।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit