রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ইউক্রেন প্রস্তাব না মানলে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে, রাশিয়ার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বন্ধে আলোচনার ব্যাপারে পুতিনের আশাবাদ ব্যক্তের পর এবার ইউক্রেনকে সরাসরি আল্টিমেটাম দিল রাশিয়া। দেশটি জানিয়েছে, প্রস্তাব না মানলে রুশ সেনাবাহিনীই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনের প্রতি আল্টিমেটাম দেন।

তিনি বলেন, “বেসামরিকীকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কিয়েভ ভালো করেই জানে। এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের। অন্যথায় রাশিয়ার সেনাবাহিনীই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

লাভরভ আরও বলেন, “ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ ও নাৎসিবাদমুক্ত করতে প্রস্তাব দিয়েছি আমরা।”

এসব এলাকায় রাশিয়ার জন্য যা হুমকিস্বরূপ, তা দূর করতেই এই পদক্ষেপ দরকার বলে মনে করেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কথা খুব সহজ। নিজেদের ভালোর জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে এই ইস্যুতে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।”

এদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলে অ্যাঙ্গেলস বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ছোড়া একটি ড্রোনের আঘাতে তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার। দেশটির প্রতিরক্ষাবাহিনী সোমবার এই দাবি করে।

তবে এর আগের দিন রবিবার বড়দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বোমা ও রকেট হামলা চালায় রুশ বাহিনী।

বড়দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত। তবে পশ্চিমারা এতে সাড়া দেয়নি। এরপর ওই দিনই হামলা বাড়িয়েছে রাশিয়া।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে ১০ মাস পেরিয়ে গেছে এই যুদ্ধের। দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। তবে ওই অঞ্চলগুলো উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র ও আর্থিক সহায়তায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit