বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন

নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৫ দোকান 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার,  নুরনবী।  তিনি বলেন, রাত ২ টা ৪৩ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান তিনি।
পুড়ে যাওয়া দোকান গুলো হলো, আব্দুল হকের চা দোকান, সেলিম এর ক্রোকারিজ দোকান, নজির আহম্মদের গাড়ীর যন্ত্রাংশের গোড়াউন এবং ইউনুছের র মায়ের দোয়া স্টোর,  কামালের কসমেটিক্স দোকান আংশিক পোড়া যায় এবং মামলারের ক্ষয়ক্ষতি হয়। 
ব্যবসায়ী রায়হান বলেন, রাত প্রায় ২ টার পর তিনি দেখতে পান দোকান গুলোতে আগুন জ্বলছে, তিনি দ্রুত সবাইকে জানালে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। 

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit