মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

স্বাগতা-রাশেদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে ২০২১ সালের ১৬ ডিসেম্বর। এর এক বছর পর জানা গেল স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সংসারজীবনের ইতি টেনেছেন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। 

দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এমনটাই জানালেন স্বাগতা।

তিনি বলেন, “একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়।”

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না জানতে চাইলে স্বাগতা বলেন, “এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।”

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

রাশেদ জামান পেশায় চিত্রগ্রাহক। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit