মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

মিঠুনের শুটিং সেটে খাবার দিতেন দেবের বাবা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেতা দেব। একাধারে তিনি সংসদ সদস্য আবার কলকাতার জনপ্রিয় অভিনেতাও। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘প্রজাপতি’।

সিনেমাটিতে ভারতের প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন তার সঙ্গে। মিঠুনের সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীতের স্মৃতি মনে করেছেন অভিনেতা।

সম্প্রতি একটি ভারতীয় পত্রিকার সাক্ষাৎকারে নিজের কাজ ও ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন দেব। সেই সাক্ষাৎকারেই স্মরণ করলেন, একসময় তার বাবা মিঠুনের শুটিং সেটে খাবার দিতেন! তখন থেকেই মিঠুন চক্রবর্তীকে খুব কাছ থেকে চেনেন এই অভিনেতা।

দেব বলেন, ‘আমার বাবা তখন মুম্বাইয়ে ক্যাটারিংয়ের ব্যবসা করেন। সিনেমার সেটেই প্রথম দেখা মিঠুনদার সঙ্গে। তখন থেকেই আমায় স্নেহ করতেন, গল্প করতেন। তখনকার সিনেমার সেটের গল্প, তার প্রেমের গল্প। তিনি আমায় অনেক স্পেস দিয়েছেন। বুম্বাদাও (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কিন্তু আমায় স্পেস দিয়েছেন। তাইতো সব সিনিয়রের সঙ্গেই আমার ভালো সম্পর্ক। ‘

নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে দেব বলেন, ‘আমাদের যাত্রাপথটা একেবারে ভিন্ন। মিঠুনদার সেটে খাবার দিতেন আমার বাবা। এখন তাঁর সিনেমার প্রযোজক সেই মানুষটাই! সেটা কি ভাবা যায়? এককালে যে তাঁকে খাবার দিয়েছে, সে আজ বস। আমরা একটি পরিবারের মতো হয়ে গেছি। ‘

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাটি বেশ সাড়া পেয়েছে দর্শকদের কাছে। দর্শক এবং সমালোচক, উভয় মহলেই প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit