সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ২৫ ডিসেম্বর রবিবার শুরু

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কলিহত জীবের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব ‘ভক্তের কাঙাল সনাতন যুব সংঘের’ উদ্যোগে সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৫টায় মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা সাড়ে ৫টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায় রামচন্দ্র দেবনাথ অপু, রাত ৯টায় শুভ অধিবাস; পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। ২৬ ডিসেম্বর সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।

হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সার্বিকভাবে পরিচালনায় রয়েছেন সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ। হরিনাম সুধা বিতরণ করবেন- শ্রী বিনোদ বিহারী দাস বাবুল; পনিটুলা, সিলেট, সুষেন বৈদ্য; ভারত, সুমন বৈদ্য, নিখিল দেবনাথ ও নির্মল সরকার।

২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় দধিভা- ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ। হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকার পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit