বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

লালমনিরহাটে জামায়াতের ঝটিকা মিছিল থেকে আটক তিন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২১১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এসময় পুলিশ মিছিল থেকে তিনজনকে আটক করেছে। 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে  উপজেলার দইখাওয়া বাজারে এ মিছিল বের হলে পুলিশের বাঁধায়  তা ছত্রভঙ্গ হয়ে যায়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের পুত্র আব্দুস সালাম (৪৫) ও সামসুল হকের পুত্র আবুল হোসেন (৪৫), একই উপজেলার গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার সরুজ আলীর পুত্র ওমর আলী (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে দইখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাঁধায় তা পন্ড হয়। এ সময় পুলিশ মিছিল থেকে  ৩ জনকে আটক করে। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮ে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit