সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নেত্রকোনায় সপ্তাহব্যাপী লোকজ মেলা শুরু

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় ভাষা সৈনিক আবুল হোসেন কলেজে শুরু হয়েছে সপ্তাহব্যাপী লোকজ মেলা। শুক্রবার থেকে সাত দিনব্যাপী ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির এ মেলার আয়োজন করে। ওইদিন দুপুরে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। মেলার উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালী, গুণিজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকসাহিত্য গবেষণা একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্তের সভাপতিত্বে ও একাডেমির সাধারণ সম্পাদক তাহমিনা ছাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা নূর খান মিটু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ লোকসাহিত্য গবেষণা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল হাসান তপু।

সাতদিনব্যাপী লোকজ মেলায় কদ্দুছ বয়াতীসহ দেশবরেন্য ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রতিদিন মেলায়, গান, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রীর অর্ধশত স্টল স্থাপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit