সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

ব্রাহ্মণবাড়িয়ায় আমন সংগ্রহ শুরু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আমন সংগ্রহ শুরু হয়েছে। জেলায় ১৭ হাজার ১৭৬ আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে চুক্তির পরিমাণ ১৫ হাজার ৬০৬ মেট্রিক টন। জেলার নয় উপজেলার মধ্যে ছয়টিতে থাকা ১৬৭ টি লাইসেন্সধারী চালকলের মধ্যে ৯১ চালকল মালিক সংশ্লিষ্টদের সঙ্গে আমন দেওয়ার চুক্তি করেছে। এবার আমন মৌসুম চলাকালে সিলেটে ব্যাপক বন্যা হওয়ায় এবার সংগ্রহে প্রভাব পড়েছে। আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার চালকল মালিকদের কাছ থেকে সরকারিভাবে যে চাল সংগ্রহ করা হয় সেটি আসে সাধারণত সিলেট অঞ্চলের হাওড় এলাকা থেকে। 

বিকেলে জেলা প্রশাসক মো. শাহগীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন সংগ্রহের উদ্বোধন করেন। এ উপলক্ষে খাদ্যগুদামের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তফা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ামিন হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সজীব কাউছার, জেলা চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ভুইয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলার ২৬টি অটোমেটিক চালকলের মধ্যে সব কয়টি আমন দেওয়ার বিষয়ে চুক্তি করেছে। ১৪১ টি হাস্কিং ও মেজর চালকলের মধ্যে ৬৫টি চালকল চুক্তি করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ৫১১.৯৮০ মেট্রিক টন, বিজয়নগর থেকে ৩৪১.৮২০ মেট্রিক টন, আশুগঞ্জ থেকে ১৪২৩৩.০৮০ মেট্রিক টন, কসবা থেকে ৩৪৪.৯৭০ মেট্রিক টন, সরাইল থেকে ১৭৪.২১০ মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি করা হয়। প্রতি কেজি চাল সংগ্রহ করা হয় ৪২ টাকা কেজি দরে।

সূত্রটি আরো জানায়, ১৭ নভেম্বর থেকে চাল সংগ্রহে চুক্তির কাজ শুরু হয়। চুক্তির নির্ধারিত সময় ২৬ নভেম্বর পর্যন্ত মাত্র একজন চালকল মালিক ২০.৫ টন আমন দিয়ে চুক্তি করে। এ অবস্থায় ৮ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়েও চুক্তির লক্ষ্যমাত্রা পূণ সম্ভব হয়নি। ওই সময় পর্যন্ত ২৫ জন মিল মালিক ৭০৪ মেট্রিক টন চাল দেওয়ার চুক্তি করেন। এরই মধ্যে উদ্যোগী হন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ১৩ ডিসেম্বর তিনি চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক ফলপ্রসূ হলে ৯১ চালকল মালিক ১৫৬০৬.০৬০ মেট্রিক টন চাল দেওয়ার চুক্তি করে।  

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে আমন সংগ্রহের বিষয়ে তথ্য পাওয়ার পর চালকল মালিকদের সঙ্গে এ নিয়ে বৈঠক করি। নিজেদের লোকসান হবে তারা বললেও শেষ পর্যন্ত চুক্তি করায় চালকল মালিকদেরকে ধন্যবাদ জানাই। এ জেলায় চাল সংগ্রহে সুনামসহ নানা দিক চিন্তা করে মূলত তারা চাল দিতে রাজি হয়।’  

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:৪৮

      

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit