বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ, হাসপাতালে নতুন রোগী ১৪৮৪ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির ফের মসনদে আসতে বিরোধীদের বিরুদ্ধে যে ছক আঁকছেন নেতানিয়াহু

দৌলতপুরে যুবলীগের অফিস ভাংচুর, আটক-১

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একটি গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবলীগের অফিস ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় বিন্নুস আলী নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পাককুলা বাজারে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের হামলায় এ ভাংচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় যুবলীগ নেতা মিল্টন মেম্বর সোমবার রাতে পাককুলা বাজারে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালীন সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা আজু মেম্বরের লোকজনের সাথে মিল্টন মেম্বর ও তার লোকজনের কথাকাটাটির এক পর্যায়ে আজু মেম্বরের লোকজন হামলা চালিয়ে স্থানীয় যুবলীগের অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এ সময় মিল্টন মেম্বর ও আজু মেম্বরের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

দৌলতপুর থানার উন্সপেক্টর (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হওয়ায় বিন্নুস আলী নামে একজনকে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit