রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

পণ্যবাহী লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সদর উপজেলায় পণ্যবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী কং অচিন মারমা নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। নিহত আরিফ হোসেন জয় (৪০) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে।  চার সন্তানের জনক জয় উপজেলার ভূঁইয়ারহাট বাজারে অনিক কম্পিউটার নামে একটি দোকানের মালিক।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানীর দরজা এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের  এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা সোহেল জানায়, জয় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট বাজারের একজন ব্যবসায়ী। সোমবার বিকেলের দিকে নিজের মোটরসাইকেল নিয়ে  পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে সে জেলা শহর মাইজদী থেকে আনতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে দুজন সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানীর দরজা এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোনাপুর গামী পণ্যবাহী লরিও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয় ও অচিন মারমা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী জয়কে মৃত ঘোষণা করে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আহত পুলিশ সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়রা লরিটি আটক করে। তবে ঘাতক লরি চালক পালিয়ে যায়।  নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।    

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit