বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সকালে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন।
আহরন্দ এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ও উপ-পরিদর্শক (এস.আই) নাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি ভুল পথ (রং সাইড) দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহীর পড়নে হেলমেট ছিল না। মোটরসাইকেলটিও নম্বরবিহীন ছিল। লাশ আপাতত পুলিশের হেফাজতে আছে।

কিউএনবি/অনিমা/১৯.১২.২০২২/বিকাল ৩.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit