শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কুষ্টিয়ায় ডবল মার্ডার মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর দুই ভাইকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে ঢাকা আশুলিয়ার কুরগাঁও এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া পলাতক আসামী সুমন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারপাড়া এলাকার আনারুল ইসলাম পাইলটের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন ২০০৭ সালের ৪ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া জেলার সদর উপজেলার জগতি এলাকায় দুই ভাই মনিরুল (২৪) ও মাসুম (২০) কে অপহরন করা হয়। পরদিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোদালকাটি মাঠের একটি হলুদ ক্ষেত থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় নিহতদের মা বাদী হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সুমনকে প্রধান আসামি করে ৭ জনের নাম সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ মে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১৯ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম ৫জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি আসাদুল ও মিনাল আদালতে উপস্থিত ছিলেন। সুমন সহ অপর ৩ আসামি জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক ছিল। পরে সুমনকে গ্রেফতার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit