বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

আকাশী-সাদা জার্সি পরে ফাইনাল খেলবে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : আট বছর পর আরও একটি বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির সামনে বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ। প্রতিপক্ষ মহাশক্তিধর ফ্রান্স। তাই প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না মেসিবাহিনী। এমনকী জার্সি নিয়েও তারা খুঁতখুতে।  আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চিরপরিচিত আকাশী-সাদা জার্সি পরে ফাইনাল খেলবে লিওনেল মেসির দল।

ফাইনালে আর্জেন্টিনার এই জার্সি নিয়ে একটা কাকতালীয় ব্যাপার আছে।  ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুটি ফাইনালেই সাদা-আকাশি জার্সিটি পরেছিল। দুইবারই তারা শিরোপা জিতে নেয়। কিন্তু ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তারা অ্যাওয়ে জার্সি গায়ে মাঠে নেমে রানার্সআপ হয়েছিল।

অন্যদিকে ফ্রান্স দলও তাদের নীল রঙ্গের হোম জার্সি পরে শনিবারের ফাইনালে মাঠে নামবে। এখন পর্যন্ত দুটি দলই দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্স তো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আর আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেই ১৯৮৬ সালে। উল্লেখ্য, আগামী রবিবার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit