রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৯২ Time View

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূতহয়। 

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।’

‘দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি।’

তাইপেতে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা এ বছর আগের আঘাত হানা ভূমিকম্প গুলোর চেয়ে কম ছিল।

কিউএনবি/অনিমা/১৫.১২.২০২২/দুপুর ২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit