বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ : আহত-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২জন। বুধবার সকাল ৯টার দিকে ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকাপুল নামক স্থানে কাভার্ডভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহতরা হলেন, সিএনজি যাত্রী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত খন্দকার লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৫৫) এবং মৃত তুষ্ট খানের ছেলে মজনু (৫৩)। আহত সিএনজি যাত্রী একই গ্রামের বজলুর রহমানের স্ত্রী হাবিবা খাতুন (৬৫) ও সিএনজি চালককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে ভেড়ামারা-রাইটা সড়কের বাঁকাপুল নামক স্থানে কাভার্ডভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। সকালে ঘন কুয়াশা থাকার কারণে একে অপরকে দেখতে না পাওয়ায় এ দূর্ঘটনা ঘটে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit