সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

যে চুক্তির ব্যর্থতা ইউক্রেনে অভিযান অবধারিত করে তোলে, জানাল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সাড়ে নয় মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই অভিযানে ইতোমধে্য বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। বর্তমানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে কোণঠাসা হলেও এখনও বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে, রাশিয়া বলেছে, মিনস্ক চুক্তির ব্যর্থতা থেকে সৃষ্ট উদ্বেগের কারণেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। 

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেদেশের রোসিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের সংঘর্ষ বন্ধ করার লক্ষ্যে ২০১৪ ও ২০১৫ সালে মিনস্ক-১ ও ২ চুক্তি সই হয়েছিল। রাশিয়া, ফ্রান্স ও জার্মানির মধ্যে ওই দুই চুক্তি স্বাক্ষরিত হয়।

মিনস্ক-২ চুক্তিতে রাশিয়ার সঙ্গে যে প্রতারণা করার হয়েছে তা মস্কো উপলব্ধি করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই চুক্তির অসারতা প্রমাণ হচ্ছিল। পশ্চিমা দেশগুলো সকল আলোচনা প্রক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত কথাবার্তা উপেক্ষা করে যাচ্ছিল। এসব বিষয় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অবধারিত করে তোলে।

পেসকভ বলেন, পূর্ব ইউক্রেনের রুশ-পন্থি অস্ত্রধারীদের সঙ্গে করা শান্তি চুক্তি মেনে চলতে কিয়েভ ব্যর্থতার পরিচয় দেয়। এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।

চুক্তিটি সম্পর্কে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সম্প্রতি বলেন, রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিনস্ক চুক্তি সই করা হয়েছিল। তার বক্তব্যে রাশিয়ার সঙ্গে ফ্রান্স ও জার্মানির প্রতারণার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit