রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জেগে উঠল গুয়াতেমালার ‘ফুয়েগো’ আগ্নেয়গিরি, বন্ধ বিমানবন্দর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

হঠাৎ গুয়াতেমালায় একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

আগ্নেয়গিরিটির নাম ফুয়েগো। স্প্যানিশ ভাষায় যার অর্থ হল আগুন। শনিবার রাত থেকেই লাভা উদগীরণ শুরু করে আগ্নেয়গিরিটি। গলিত পাথর এবং ছাইতে ঢেকে যায় আগ্নেয়গিরিটির উপর দু কিলোমিটার উচ্চতা পর্যন্ত আকাশ। বাতাসে ভেসে সেই ছাই প্রবেশ করতে শুরু করে ৩৫ কিলোমিটার দূরে গুয়াতেমালা শহরে।

এছাড়াও মাইলের পর মাইল জুড়ে বাতাসের কারণে ছাই ছড়িয়ে পড়ছে। 

রানওয়েতে ছাই ছড়িয়ে পড়ায় লা আরোরা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে কয়েকটি ফ্লাইট দিক পাল্টাতে বাধ্য হয়েছে। 

গড়ে প্রতি চার-পাঁচ বছরে একবার ফুয়েগোতে অগ্ন্যুৎপাত দেখা যায়। সবশেষ ২০১৮ সালে এটিতে অগ্ন্যুৎপাত দেখা দিয়েছিল। এতে ২১৫ জনের প্রাণহানী ঘটেছিল।

তবে শনি ও রবিবারের অগ্নুৎপাতের জেরে এখনও পর্যন্ত কাউকেই সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেনি প্রশাসন। তবে স্থানীয় লোকজনকে খাবার, জল, ওষুধ এবং টর্চ নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে, যাতে বিপদ বুঝলেই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। 

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit