রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

জাম্বিয়ায় রাস্তার ধারে ২৭টি লাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ জাম্বিয়ার একটি রাস্তার পাশ থেকে ২৭টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলো ইথিওপিয়া থেকে পাচার করা শরণার্থীদের বলে ধারণা করা হচ্ছে। যারা পরিবহনে পাচারের সময় শ্বাসরোধে মারা গেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী লুসাকার উত্তরে একটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। রোববার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে কয়েকজন বাসিন্দা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানান, সেখান থেকে অচেতন অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

মানব পাচারের জন্য জাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ রুট। এই রুটটি সাধারণত হর্ন অফ আফ্রিকার দেশগুলো থেকে দক্ষিণ আফ্রিকায় মানব পাচারের জন্য ব্যবহৃত হয়।

মৃতদেহ থেকে উদ্ধার হওয়া পরিচয় নথি অনুযায়ী, পুলিশ ধারণা করছে নিহতরা ইথিওপিয়ার নাগরিক। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি তাতে মনে হচ্ছে মোট ২৮ জন ছিলেন। তারা সকলেই পুরুষ এবং বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।’

মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে গত অক্টোবরে প্রতিবেশী মালাউইতে একটি গণকবর থেকে ২৫ ইথিওপিয়ান শরণার্থীর লাশ উদ্ধার করা হয়।

মালাউই পুলিশ জানিয়েছিল, দেশটির সাবেক প্রেসিডেন্ট পিটার মুথারিকার সৎপুত্র ওই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পেয়েছেন তারা।

কিউএনবি/বিপুল/১২.১২.২০২২/দুপুর ১২.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit