রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আফগান-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সীমান্ত বাহিনীর ছোড়া গুলি এবং ভারি গোলাবর্ষণে পাকিস্তান সীমান্তে অন্তত ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আরও ১৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এ হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের সেনারা। তারা দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় হামলা করে। এতে সীমান্তের ওপারে এক আফগান সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

আফগানিস্তান সীমান্তে কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দু’পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে ঘটনাটিকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা একইভাবে এর জবাব দিয়েছে, তবে তারা অপর পারের সাধারণ নাগরিকদের নিশানা করেনি।

ব্যস্ত আফগান সীমান্ত পারাপার এলাকা চামান। বাণিজ্য এবং ট্রানজিটের জন্য ব্যবহার হয়ে আসছে। এলাকাটি পুনরায় খোলার আগেই কয়েকঘন্টার জন্য বন্ধ করা হয় বলে জানিয়েছেন দুই পক্ষের কর্মকর্তারাই।

গত মাসে আফগান-পাকিস্তানের এই সীমানত এলাকায় একই ধরনের সংঘর্ষের পর ক্রসিংটি কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছিল।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit