মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

শ্রীমঙ্গল নাজাত ইসলামী মারকাজ পরিদর্শন করেন বৃটিশ কাউন্সিলর জেরিন

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ Time View
আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে হারো-ওয়েল্ডস্টোন এলাকার কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন নাজাত ইসলামী মারকাজ পরিদর্শন করেন। এসময় তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) ২০২২ ইং দুপুরে কালাপুর ইউনিয়নের নাজাত ইসলামী মারকাজ এর উদ্যোগে বৃটিশ কাউন্সিলর জেরিন সহ আগত অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। 

এসময় বৃটিশ কাউন্সিলর জেরিন নাজাত ইসলামী মারকাজ-মানবতার কল্যাণে একটি বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠানের মেয়েদের সেলাই মেশিন প্রশিক্ষণ,কম্পিউটার শেখানো,ভোকেশনাল কার্যক্রম,হিফজ বিভাগ,কওমি শিক্ষা কার্যক্রম,সকল ধর্মের বইসহ একটি সমৃদ্ধ লাইব্রেরি পরিদর্শন,আবাসিক ও অনাবাসিক ছাত্রদের বিনামূল্যে খাবার খাওয়ার দৃশ্য পরিদর্শন করেন।

এসময় কালাপুর ইউনিয়ন এর কৃতি সন্তান জেরিন এর পিতা এইড বাংলাদেশের চেয়ারম্যান শহিদুল হক চৌধুরী লিটন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, কাউসার ইকবাল, দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি,সমাজ সেবক, তুহিন চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর ও দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকা শ্রীমঙ্গল প্রতিনিধি ও মানবাধিকার কর্মী, আমিনুর রশীদ চৌধুরী রুমন উপস্থিত ছিলেন।

কাউন্সিলর জেরিন বলেন,নাজাত ইসলামী মারকাজ পরিদর্শন করে আমি বুঝতে পারি এটি একটি বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান। এটি একটি ইসলামিক প্রতিষ্ঠান হলেও হিন্দু শিক্ষকরা সেলাই শিখানো,স্কুল কার্যক্রমে শিক্ষা দান, কম্পিউটার প্রশিক্ষণ ও ভোকেশনাল কারিকুলামে শিক্ষা দান করছেন। লাইব্রেরিতে সকল ধর্মের বই রয়েছে,যাহা খুবই ব্যতিক্রম। এই প্রতিষ্ঠানটি রোল মডেল বলে জানান।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit