রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

দৌলতপুরে সাংবাদিক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : আনন্দ টিভি’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সভাপতি মোঃ আব্দুল আলিম সাচ্চু, এসময় উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি,সিনিয়র সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ সাইদুল আনাম, সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আছানুল হক, দৈনিক আরশীনগর ফটো সাংবাদিক মোঃ আকরাম হোসেন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ বিন জোহানী তুহিন, বাংলাদেশের আলো দৌলতপুর প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন,জোনাকি টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সম্রাট আলী, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক, মোঃ সেলিম রেজা, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ সোহানুর রহমান শিপন, দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সেলিম রেজা বাচ্চু,সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, র‌্যাবের গাড়িতে বোমা হামলা কারী, তৎকালীন বিএনপি সন্ত্রাসী মিঠুনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হলো। রবিবার রাত ১২টার মধ্যে প্রশাসন হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে পরবর্তিতে কঠিন কর্মসূচী ঘোষনা করবে দৌলতপুর সর্ব স্তরের সাংবাদিক বৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit