বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কুষ্টিয়ায় কৃষকের ৩বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামে এক কৃষকের ৩ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

কৃষক রেজাউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার জমিতে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। খবর পেয়ে মিরপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলক অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit