বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য ঠেকাতে কুড়িগ্রামে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা : দেশব্যাপী বিএনপি-জামাত জোট কর্তৃক অগ্নিকান্ড, ভাংচুর নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী দলে দলে অংশগ্রহণ করে। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন চিনু সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী করিম, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, শেখ বাবুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আনম ওবায়দুর রহমান প্রমূখ।বক্তারা, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশব্যাপী বিএনপি-জামাত জোট যাতে অগ্নিকান্ড, ভাংচুর নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/বিকাল ৪.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit