বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

‘বিজিবি -বিএসএফ এর সীমান্ত বৈঠক ফলপ্রসু হয়েছে’ 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে ভারতের ত্রিপুরায় অনুষ্ঠিত তিনদিনের সীমান্ত বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মাদক চোরাচালানরোধসহ বিভিন্ন বিষয়ের আলোচনা ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন বিজিবি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক বিজিবি চট্টগ্রাম অঞ্চলের রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী।শুক্রবার বেলা ১২টার দিকে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি   হয়ে বিজিবি’র ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিএ কথা জানান। তিনদিনের বৈঠক শেষে নিজ দেশে ফিরে দুই দেশের শূণ্য রেখায় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।
বৈঠক সর্ম্পকে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী সাংবাদিকদের আরো জানান, বাংলাদেশের পক্ষে দক্ষিন পূর্ব রিজিওন চট্টগ্রাম, উত্তর পূর্ব রিজিওন সরাইল, ময়মনসিংহ সেক্টর এবং কক্সবাজার সেক্টর, বান্দরবন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।  বিএসএফ এর পক্ষে অংশ নিয়েছে ত্রিপুরা ফ্রন্টিয়ার, মেঘালয় ফ্রন্টিয়ার এবং মিজোরাম  এন্ড কাচার ফ্রন্টিয়ার এর কর্মকর্তারা।
বৈঠকে সীমান্তে যে হত্যা কান্ড হচ্ছে সেটিকে শুন্যের কোটায় নামিয়ে আনা নিয়ে মূল আলোচনা হয়। এছাড়া মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত পারাপারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবারের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসু হওয়ায় ইতিবাচক ফলাফল পাওয়ার আশা করপন তিনি। বৈঠকে পরিবেশ দূষন নিয়ে জোরালো বক্তব্য রাখা হয় যা বিএসএফ গুরুত্বসহকারে দেখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৩ সদস্যদের বিজিবি প্রতিনিধি দলে বিজিবি কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো: আলমগীর হোসেন, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব কাকলী সাহা ছিলেন। এর আগে গত ৭ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করেন।

কিউএনবি/অনিমা/০৯.১২.২০২২/সন্ধ্যা ৬.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit