রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

ঢাকায় নিজেদের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল ১০ই ডিসেম্বর ঢাকার র‌্যালির ঘোষণা দিয়েছে। শান্তিপূর্ণভাবে হওয়ার কথা থাকলেও এই বিক্ষোভ সংঘাতময় হয়ে উঠতে পারে। বৃদ্ধি পেতে পারে সহিংসতা। এ কথা উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে তারা।

বলা হয়েছে, ২০২৪ সালের আগে অথবা ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভাসমাবেশ ও অন্য নির্বাচনকেন্দ্রীক কর্মকাণ্ড এরই মধ্যে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ঘন ঘন রাজনৈতিক সভাসমাবেশ, বিক্ষোভ হতে পারে। এর তীব্রতাও বাড়তে পারে। এরই মধ্যে ১০ই ডিসেম্বর ঢাকার ভিন্ন এলাকায় র‌্যালি ঘোষণা করেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল।

এতে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে। ফলে (বাংলাদেশে অবস্থানরত) মার্কিন নাগরিকদের নজরদারি বাড়িয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়, আপনার উচিত হবে প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে চলা। কোনো বড় সমাবেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পরামর্শ দেয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করতে, চারপাশের বিষয়ে সচেতন থাকতে। এর মধ্যে আছে স্থানীয় বিভিন্ন ইভেন্ট। পরামর্শ দেয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মনিটর করতে। অনুরোধ করা হয়েছে সব সময় নিজের সঙ্গে চার্জযুক্ত মোবাইল ফোন বহন করতে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।

কিউএনবি/বিপুল/০৭.১২.২০২২। সন্ধ্যা ৭.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit