বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

উখিয়ায় আবারও রোহিঙ্গা ক্যাম্পে খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি শাহাব উদ্দীনকে (৩৫) ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে উখিয়ার পালংখালীর ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দীন ওই ক্যাম্পের এইচ/১৪ নম্বর ব্লকের মনির আহম্মদের ছেলে। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে অজ্ঞাত ২০/৩০ জন সশস্ত্র  দুর্বৃত্ত আকস্মিকভাবে হামলা চালিয়ে শাহাব উদ্দীনের ওপর ছুরিকাঘাত এবং গুলি করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit