রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়?

ফুটবলাররা প্রতিবাদ করলেই পরিবারের ওপর নেমে আসবে অত্যাচারের খড়গ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ‘সঠিকভাবে হিজাব না পরা’র অপরাধে ইরানের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক মাশা আমিনী হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যের দেশটি এখনো অশান্ত। প্রতিদিন চলছে প্রতিবাদ। সেই প্রতিবাদকারীদের ওপর নির্যাতন-ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইরান সরকার। প্রতিবাদের ঢেউ এসে লেগেছে কাতার বিশ্বকাপেও।

ইরানের খেলা থাকলেই গ্যালারিতে দেখা যায় প্রতিবাদ। দেশটির ফুটবলাররাও যোগ দিয়েছেন মাশা আমিনী হত্যার প্রতিবাদে। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মেলাননি। যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর ফুটবলারদের কঠোর শাস্তির হুমকি দেন ইরানের কয়েকজন মন্ত্রী। অবশেষে ওয়েলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইরানি ফুটবলাররা জাতীয় সংগীতের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বটে, কিন্তু সেটা স্বতঃস্ফূর্ত ছিল না। আজ মঙ্গলবার শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইরান। এই ম্যাচের আগেও নাকি ফুটবলারদের হুমকি দিয়েছে দেশটির সরকার।

একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ইরানের সরকার তাদের জাতীয় দলের ফুটবলারদের পরিবারগুলোকে হুমকি দিয়েছে। ম্যাচের সময় খেলোয়াড়রা নিজেদের আচরণ সংযত না করলে তাদের পরিবারের সদস্যদের কারাবাস এবং অত্যাচারের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন! এ বিষয়ে নাকি ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সদস্যদের সঙ্গে বৈঠকও হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের।

সিএনএন আরো জানিয়েছে, ইরানের নিরাপত্তা কর্মকর্তারা কাতারে গিয়ে খেলোয়াড়দের তথ্য সংগ্রহ করছেন এবং তাদেরকে নজরদারিতে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের উপহার ও গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান সরকার। কিন্তু ফুটবলাররা জাতীয় সংগীতের সঙ্গে গলা না মেলানোয় এই ঘোষণা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ইরান-যুক্তরাষ্ট্র। একই সময়ে অন্য ম্যাচ খেলবে ইংল্যান্ড ও ওয়েলস।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit