মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিভেদ ভুলে এক টেবিলে নাশতা করলেন রওশন-কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এসময় তারা এক টেবিলে বসে নাশতা করেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের সাক্ষাৎ হয়।

জাপার শীর্ষ দুই নেতার সাক্ষাতের সময় দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে তাদের দুজনের সাক্ষাৎ হয়েছে। তারা এক টেবিলে বসে নাশতা করেছেন। সেখানে শুধু তাদের পরিবারের সদস্যরা ছিলেন। মা-ছেলে যেভাবে থাকে, তারাও সেভাবে আছেন।’

জাপার অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে দলটির এ নেতা বলেন, ‘প্রতিটি দলের অভ্যন্তরেই ঝামেলা থাকে। তবে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে কোনো দূরত্ব ছিল না। তারা সবসময় একসঙ্গেই ছিলেন। আসলে জি এম কাদের দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন।’

এর আগে গত রোববার দুপুরে প্রায় ৫ মাস পর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন রওশন এরশাদ। বিদেশে থাকাকালেই তার সঙ্গে জি এম কাদেরের দূরত্ব তৈরি হয়। রওশনপন্থিরা জাপার সম্মেলন ডাকেন যা জি এম কাদেরপন্থিরা বয়কট করেন। তখনই দলটির মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

কিউএনবি/বিপুল/২৯.১১.২০২২/ সন্ধ্যা ৬.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit