মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

‘মুজিব সৈনিক হতে হলে শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে, শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে।

তিনি আজ মঙ্গলবার নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসক নন, তিনি জনগণের সেবক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবদের অপপ্রচারের বিপরীতে আমরা গঠনমূলক সত্য প্রকাশ করবো এবং কাজ দিয়ে প্রমাণ করবো যে আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের কল্যাণে কাজ করে।

আন্দোলনের মাধ্যমে নির্যাতনের জবাব দেওয়া হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, নির্যাতন কাকে বলে? বিএনপি কত হত্যাকান্ড ঘটিয়েছে? ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট হত্যাকান্ডের সঙ্গে জড়িত কারা?

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, এখন বিএনপি নেতারা ঘরে আছে, অথচ আমরা তাদের শাসনামলের ৫ বছরে ৫ দিনও ঘরে থাকতে পারিনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুক, কোন আপত্তি নেই, কিন্তু আগুন নিয়ে খেললে,সহিংসতা করতে চাইলে আমরা সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছি এবং  জনগণের জানমাল রক্ষায় যে কোন ধরণের সন্ত্রাসের সমুচিত জবাব দেওয়া হবে।

 নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন এবং সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit