রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে আজ সোমবার সকাল ৯ টায় জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন । 

এ কারণে আজ সোমবার শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচন করবেন। সূত্র জানায়, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জালাল উদ্দিন কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

একই চিত্র দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে। সেখানেও ভোটারেরা নিরিবিলি পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করছেন। কেন্দ্রটিতে সকাল ৯টা থেকে বেলা পৌনে ১১ টা পর্যন্ত ৪৭ টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৪৬ জন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে তার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারেরা উৎসাহ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে সকাল থেকে তিনি নোয়াখালী সদর উপজেলার হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বেগমগঞ্জের জালাল উদ্দিন কলেজ কেন্দ্র এবং সোনাইমুড়ী উপজেলা পরিষদের কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটারেরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোথায় ও কোন সমস্যা চোখে পড়েনি। তবে প্রতিটি ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে উৎসুক মানুষজনের ভীড় লক্ষ্য করা গেছে।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit