রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ

পায়ের ছবি শেয়ার করে কি বোঝালেন নেইমার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই চোটের বিপক্ষে সংগ্রাম করতে হচ্ছে নেইমারকে। সেই সঙ্গে প্রতিপক্ষ দলের ফাউলের টার্গেট হতে হয় তাকে। এবারের বিশ্বকাপেও এমনটি হয়েচে। প্রথম ম্যাচ খেলেতে নেমেই ৯ বার ফাউলের শিকার হয়েছেন দ্য ফেনোমেনন। শুধু তাই নয়, তাকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে। দেশের জার্সি গায়ে জড়িয়ে গ্রুপপর্বে আর দেখা যাবে না ব্রাজিলের এই ফরোয়ার্ডকে। বিষয়টি কিছুতেই মানতে পারছেন না তার ভক্ত-শুভানুধ্যায়ীরা।

চলমান কাতার বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ইনজুরির কবলে পড়ে বর্তমানে বিশ্রামে দিন কাটাচ্ছেন তারকা এই ফুটবলার।তবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন নেইমার। সেখানে নিজের ইনজুরি কবলিত পায়ের ছবি এবং নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ছবিতে দেখা গেছে নেইমারের গোড়ালি এখনও বেশ ফুলে আছে। এমন অবস্থায় বুটে যে তার পা ঢুকবে না, এটা নিশ্চিত করেই বলা যায়। এছাড়া ছবিতে বেশ বিমর্ষ অবস্থায় দেখা গিয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে। গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ২০২২ বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। ওই ম্যাচের ৭৯ মিনিটে মারাত্মক ফাউলের শিকার হন নেইমার। কোচ তিতে তাকে তুলে নিতে বাধ্য হন। গ্রুপপর্বে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের অবশিষ্ট দুটি ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। সেলেকাওরা যদি নকআউট পর্বে ওঠে, নেইমার তখন ফিরতে পারেন মাঠে। তিনি যে কোনো মূল্যে খেলতে চান। যথাসাধ্য চেষ্টা করতে চান দেশকে ষষ্ঠ বিশ্বকাপ জেতাতে।

ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে এক বার্তায় তিনি লিখেছেন, ‘হলুদ জার্সি গায়ে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জার্সির প্রতি আমার অশেষ ও অগাধ ভালোবাসা। সৃষ্টিকর্তা যদি আবারও আমাকে পৃথিবীতে আসার সুযোগ দেন, আমি ব্রাজিলকেই বেছে নেব।’ সেলেকাও তারকা আরও লিখেছেন, ‘আমার জীবনে কোনো কিছুই সহজে ধরা দেয়নি। কিছুই পাইনি আমি সহজে। স্বপ্ন তাড়া করতে হয়েছে। লক্ষ্যের পেছনে ছুটেছি। কখনো কারও ক্ষতি হোক, চাইনি। সাহায্যপ্রার্থীদের কখনো ফিরিয়ে দিইনি।’

তিনি উপসংহার টানেন এই বলে যে, ‘ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছি এবং আবারও সেটি বিশ্বকাপে। হ্যাঁ, ইনজুরিতে ভুগছি আমি। ব্যাপারটি বেশ বিরক্তিকর। পীড়া দিচ্ছে। তবে আমি নিশ্চিত, ফিরে আসার সুযোগ পাবই। সেরাটা দিয়ে আমার দেশ, সতীর্থ এবং নিজেকে সহায়তা করার চেষ্টা করব।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit