রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ঘোড়াঘাটে যুবকের লাশ উদ্ধার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টাক্ষেত থেকে ইসমাঈল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।গত রবিবার সকাল ৮টায় উপজেলার চককাঁঠাল গ্রামের পার্শবর্তী ভুট্টার জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত ইসমাইল হোসেন উপজেলার ঋষিঘাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, ইসমাইল হোসেন প্রতিনিয়ত মাদক সেবন করতেন। আনুমানিক ৩/৪ বছর পূর্বে উপজেলার লালমাটি গ্রামে বিয়ে করেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে চাচাতো শালিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে ঢাকায় থাকতেন। কয়েকদিন পূর্বে তিনি ঢাকা থেকে নিজ এলাকায় আসেন। গত শনিবার রাতে ইসমাইল হোসেন তার ফুপু শাশুড়ি ও নারগিস বেগম সহ বেশ কয়েক জনকে মোবাইল ফোনে জানান আমি ইঁদুর মারা বিষ খেয়েছি। সকালে এসে আমার লাশ নিয়ে যাবেন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর কোথাও পাওয়া যায়নি। পরে সকালে চককাঁঠাল গ্রামের পার্শবর্তী ভুট্টার জমিতে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/২৭.১১.২০২২/বিকাল ৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit