বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চকরিয়ায় টিভিএসের নতুন শোরুম উদ্বোধন    

এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে টিভিএস হোন্ডা (বিক্রয় কেন্দ্র) শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস্ ম্যানাজার (টু-হুইলার) হুমায়ুন কবির ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন।  তিনি জানান, নতুন এ শোরুম থেকে টিভিএস বাইক কিনলেই গ্রাহকদের জন্য মাসব্যাপী ‘নিশ্চিত আকর্ষণীয় উপহারের’ ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া কাতার বিশ্বকাপ-২০২২ উপলক্ষে নির্দিষ্ট কয়েকদিন মোটর সাইকেলে ক্রয়ে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে।   টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের এর চকরিয়া শোরুমে টিভিএস ব্র্যান্ডের টু-হুইলার টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০, ফিনিক্স ১২৫ সিসি, স্ট্রাইকার ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি, উইগো, স্কুটি জেস্ট ১১০ সিসি, এক্সেল ১০০ এবং থ্রি-হুইলার টিভিএস কিং সহ সব পণ্যের যন্ত্রাংশ পাওয়া যাবে।

পাশাপাশি সেখানে টিভিএস মোটরসাইকেল সার্ভিসের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিঃ এক্সিকিউটিভ (সেলস্) রাকিবুল হাসান, মাসুদ রানা, সিঃ ইঞ্জিনিয়ার (সার্ভিস) কামরুল ইসলাম, সিঃ এক্সিকিউটিভ (পার্টস) নাজমুল হাসান, এক্সিকিউটিভ (সেলস্) মোঃ কাইয়ুম, এক্সিকিউটিভ (পার্টস) ইমন বড়ুয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

কিউএনবি/অনিমা/২৭.১১.২০২২/দুপুর ১২.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit