রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি। সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস ও বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি।

জমকালো উদ্বোধনের আগে শনিবার (২৬ নভেম্বর) সরকার টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজের সমাপ্তি উদযাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্তে শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ, এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, “একটি গোষ্ঠি চোখ থাকতেও অন্ধ, উন্নয়ন তাদের চোখে পড়ে না।”

বঙ্গবন্ধু টানেল চালু হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু টানেল চালু হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিদেশিদের কাছে হাত পেতে নয়, মাথা উঁচু করে বাংলাদেশ চলবে।”

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে আর দারিদ্র থাকবে না। এখন আর কাউকে খাবারের জন্য হাহাকার করতে হয় না।”

যদিও টানেলের পুরো কাজ এখনো শেষ হয়নি। সম্পূর্ণ কাজ শেষ করতে আগামী ডিসেম্বর পুরো মাস লাগতে পারে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তবে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সব কাজ শেষ করে টানেল প্রস্তুত হতে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে টানেল দিয়ে যান চলাচল করতে পারবে।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit