শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইউক্রেনে যুদ্ধরত সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাতে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘প্রচুর ভিত্তিহীন, প্রতারণা ও  মিথ্যা খবর আছে। ইন্টারনেটে তারা যে খবর পড়েন কিংবা টেলিভিশনে যে খবর দেখেন; তার সবটা যেন তারা বিশ্বাস না করেন।’

আল জাজিরার খবরে বলা হয়েছে, পূর্ব রেকর্ডকৃত বৈঠক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচার করা হয়। সেখানে পুতিনকে বলতে শোনা যায়, ‘আমি ব্যক্তিগতভাবে এবং দেশের সকল নেতৃত্ব তোমাদের ব্যথার ভাগীদার। আমরা বুঝি একজন সন্তান হারানো কোনো কিছুর বিনিময়ে পূরণ হতে পারে না, বিশেষ করে একজন মায়ের জন্য। দীর্ঘ ১০ মাস যুদ্ধে যেসব মায়েরা ভুক্তভোগী তিনি তাদের ভুলে যাবেন না বলে অঙ্গীকার করেন।

গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে রুশ সেনাদের পরিবারের কাছে নিবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, ‘প্রিয় বন্ধু ও সহকর্মীরা, আজ আমি  ‘বিশেষ অভিযান’ এ অংশ নিতে সেনাদের পরিবারের কাছে আবেদন জানাই। আমি সেনাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের কাছেও নিবেদন জানাতে চাই। আমরা কী জন্য যুদ্ধ করছি সেটা তাদের বুঝতে হবে।’ ইউক্রেন রাশিয়ার দাবি করে পুতিন বলেছিলেন, ইউক্রেনকে সমর্থন দেওয়ার মাধ্যমে পশ্চিমারা রাশিয়া ভাঙতে চাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit