বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

ফুটবল না বোঝা মানুষই মেসির সঙ্গে বাবার তুলনা করে: ম্যারাডোনা জুনিয়র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি গোল করেও দলকে জেতাতে পারেননি। গোটা ম্যাচেই তাকে নিষ্প্রভ লেগেছে। ম্যাচের পর মেসিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার ছেলে। ম্যারাডোনা জুনিয়র জানিয়েছেন, তার বাবা এবং মেসির কোনও তুলনা করাই উচিত নয়।

ম্যারাডোনা জুনিয়র বলেছেন, আর্জেন্টিনার এই হারে আমি তীব্র হতাশ। বিশ্বাসই হচ্ছে না যে আমরা হেরে গেছি। সৌদি আরবের মতো প্রতিপক্ষের কাছে হার বিশ্বাসই করা যায় না। মেসি এবং আমার বাবার মধ্যে যারা তুলনা করে তারা ফুটবলের কিছুই বোঝে না। দুইটি আলাদা গোলার্ধের মধ্যে যেমন তুলনা হয় না, তেমনই এই দুইজনেরও তুলনা হয় না। তবে হারের জন্য সরাসরি মেসিকে দায়ী করতে চাই না। গোটা দলেরই দোষ রয়েছে।

এখানেই থামেননি ম্যারাডোনা জুনিয়র। তিনি বলেছেন, ফুটবলে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার নতুন কোনও ব্যাপার নয়। আর্জেন্টিনা ভয় পেয়ে গিয়েছিল। প্রতিপক্ষ যে এভাবে ঘুরে দাঁড়াতে পারে এটা তারা ভাবতেই পারেনি।প্রসঙ্গত, সৌদি আরবের কাছে হারের পর মেসি বলেছেন, জানি অনেক মানুষ আমাদের উপর ভরসা করেন। শুধু আমি বা দল নয়, এটা সব সমর্থকদের কাছে বিরাট একটা ধাক্কা। কখনও ভাবতে পারিনি হেরে যাব। তবে একটা কথা বলতে পারি, আমরা সমর্থকদের মিথ্যা বলে এখানে আসিনি। আগেও অনেক ম্যাচ খেলেছি। আজও খুব একটা খারাপ খেলিনি। আশা করি এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ঐক্যবদ্ধ হওয়ার এটাই সেরা সময়। এই হার আশা করিনি ঠিকই। কিন্তু গোটা পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা আমাদের হাতেই রয়েছে।

সূত্র- ডেইলি মেইল, মিরর।

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit