বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

পেনাল্টি ঠেকিয়ে বান্ধবীর ঠোঁটে চুমু; শাস্তির শঙ্কায় কোর্তোয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : রক্ষণশীল দেশ হওয়ায় কাতার বিশ্বকাপে জারি করা হয়েছে হরেক রকমের নিষেধাজ্ঞা। নিয়ম ভাঙলে শাস্তির হুমকিও দেওয়া হয়েছে। তবে কেউ কেউ এসব আইনের থোড়াই কেয়ার করছেন। যেমন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। কানাডার বিপক্ষে কষ্টার্জিত জয়ের ম্যাচে হাজার হাজার মানুষের সামনেই বান্ধবী মিশেল গেরজিকে চুম্বন করে তাক লাগিয়ে দেন। কাতারের আইনে এটা ‘অপরাধ’!

কানাডার বিপক্ষে ম্যাচটিতে কঠিন লড়াই করতে হয়েছে বেলজিয়ামকে।  শুরুতেই একটি পেনাল্টি পায় কানাডা। আলফনসো ডেভিসের শট অসাধারণ দক্ষতায় আটকে দেন কোর্তোয়া। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেছে বেলজিয়াম। ম্যাচের শুরুতে কানাডা গোল পেলে ফল অন্য রকম হতেও পারত।  গোল লক্ষ্য করে মোট ২২টি শট মারেন কানাডার ফুটবলাররা।  সেগুলো ঠেকিয়ে দলকে বাঁচিয়েছেন কোর্তোয়া। অঘটনের বিশ্বকাপে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় তিনি আর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

 kalerkantho

খেলা শেষ হতেই কোর্তোয়া সোজা চলে যান বান্ধবী মিশেলের কাছে। প্রকাশ্যে প্রেমিকার ঠোঁটে এঁকে দেন চুম্বন। ঘটনা দেখে অনেকেই বিস্মিত হন। কারণ আশ্চর্য হলেও সত্য যে রক্ষণশীল কাতারে প্রকাশ্যে চুম্বন অপরাধের মধ্যে পড়ে! বিশ্বকাপেও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এসব আইন। বিষয়টি নিয়ে কাতার প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি। গুঞ্জন চলছে, প্রকাশ্যে চুম্বন করার জন্য কোর্তোয়া এবং তার বান্ধবীকে কি শাস্তি পেতে হবে?

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit