সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

আল্লাহর জন্য জীবন, সম্পদ ও সময় ব্যয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : আল্লাহর কাছে প্রতিদান ও সওয়াব লাভের আশায় কোনো মহান ও কাঙ্ক্ষিত লক্ষ্য-উদ্দেশ্য সাধনের নিমিত্তে জীবন, সম্পদ ও সময় ব্যয় করা ইসলামের দাবি। মুমিনের গোটা জীবন এবং জীবনের সব কিছু আল্লাহর জন্য সমর্পিত। পবিত্র কোরআনে এসেছে, ‘বলে দাও, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। ’ (সুরা আনআম, আয়াত : ১৬২) একজন মানুষের সবচেয়ে বড় পার্থিব সম্পদ হলো তার জীবন।

এই জীবনকে ঘিরেই মানুষের বুকে কত স্বপ্ন-আশা লালিত হয়। আর সে যখন তার এই প্রিয় জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে, তখন সেটা হয় সর্বশ্রেষ্ঠ উৎসর্গ। আল্লাহ বলেন, ‘মুমিনদের মধ্যে অনেকে আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। তাদের কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ প্রতীক্ষায় আছে। আর তারা তাদের অঙ্গীকার আদৌ পরিবর্তন করেনি। ’ (সুরা আহজাব, আয়াত : ২৩)

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তোমরা বেরিয়ে পড়ো অল্প সংখ্যায় বা বেশি সংখ্যায় এবং আল্লাহর পথে তোমাদের জীবন ও সম্পদ দিয়ে লড়াই করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। ’ (সুরা তাওবা, আয়াত : ৪১) আল্লাহর পথে উৎসর্গ করার অন্যতম বড় উপাদান হলো অর্থ-সম্পদ। ইরশাদ হয়েছে, ‘তোমরা কখনোই কল্যাণ লাভ করবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান করবে। আর তোমরা যা কিছু ব্যয় করো, আল্লাহ তা সবই জানেন। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ৯২)

সময় মানুষের অমূল্য সম্পদ। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামতসমূহের অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। সময়ের সমষ্টিই জীবন। সময়ের মাঝেই মানুষ বেঁচে থাকে। যারা জীবনের অমূল্য সময়ের সদ্ব্যবহার করতে পারে, সফলতা তাদের পদ চুম্বন করে। সময়ের সদ্ব্যবহার করে যারা জীবনের মুহূর্তগুলোকে আল্লাহর পথে পরিচালিত করে, তারা উভয় জাহানে সফল হয়। আল্লাহর পথে সময় উৎসর্গ করার ফজিলত বর্ণনা করে রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার মধ্যবর্তী সব কিছুর চেয়ে উত্তম। ’ (বুখারি, হাদিস : ২৭৯২; মুসলিম, হাদিস : ১৮৮০)

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit