মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

 নোয়াখালী খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের অশ্বদিয়া ব্রিজের নিচে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার নোয়াখালী খাল থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই বৃদ্ধের কোনো পরিচয় জানা যায়নি।তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit