মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জনসভা সফলের লক্ষে খানপুরে মত বিনিময় করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৭১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফলের লক্ষ্যে শনিবার বিকেলে মনিরামপুরের খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাতনল বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

গোলাম মোস্তফা মিঠুর পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit